ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ফটিকছড়িতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফটিকছড়িতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফটিকছড়িতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ রুবেল ফটিকছড়ি,উত্তর,চট্টগ্রাম। 

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মিনি ট্রাক চাপায় সজীব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে৷ এই ঘটনায় আহত হয়েছে সাগর (২১) নামে অপর যুবক।অদ্য সোমবার ২ রা নভেম্বর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সাগর (২১)। তিনি দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কড়ইবাগান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে প্রতিদিনের মতো সজিব ও তাঁর বন্ধু সাগর মোটরসাইকেলে করে দাঁতমারা এলাকা থেকে ইসলামপুর এলাকায় পৌঁছালে হেঁয়াকো থেকে দাঁতমারাগামী একটি মিনি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে বিকাল তিনটার দিকে মৃত ঘোষণা করেন। আহত সাগর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ফটিকছড়িতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ রুবেল ফটিকছড়ি,উত্তর,চট্টগ্রাম। 

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মিনি ট্রাক চাপায় সজীব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে৷ এই ঘটনায় আহত হয়েছে সাগর (২১) নামে অপর যুবক।অদ্য সোমবার ২ রা নভেম্বর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সাগর (২১)। তিনি দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কড়ইবাগান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে প্রতিদিনের মতো সজিব ও তাঁর বন্ধু সাগর মোটরসাইকেলে করে দাঁতমারা এলাকা থেকে ইসলামপুর এলাকায় পৌঁছালে হেঁয়াকো থেকে দাঁতমারাগামী একটি মিনি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে বিকাল তিনটার দিকে মৃত ঘোষণা করেন। আহত সাগর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত