ঢাকা   রোববার, ২৮ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ
নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

বিশেষ প্রতিনিধি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর হারাগাছ থানার বিশেষ অভিযানে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার ২৭ শে জুন রংপুর মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায় গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হারাগাছ থানাধীন ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৩৪ হাজার প্যাকেট বা প্রায় ৮ লাখ ৫০ হাজার শলাকা। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন শহিদুল ইসলাম (৪৮) ও কামাল হোসেন (৫২)।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে প্রায় ৩৪ হাজার নকল ব্যান্ডরোল পাওয়া গেছে।প্রাথমিক তদন্তে প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে।

এছাড়া এ ঘটনার সঙ্গে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,অপরাধ দমন,রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : সারাদেশ রংপুর পুলিশ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৮ জুন ২০২৬

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর হারাগাছ থানার বিশেষ অভিযানে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমাণ ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার ২৭ শে জুন রংপুর মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায় গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হারাগাছ থানাধীন ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৩৪ হাজার প্যাকেট বা প্রায় ৮ লাখ ৫০ হাজার শলাকা। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন শহিদুল ইসলাম (৪৮) ও কামাল হোসেন (৫২)।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে প্রায় ৩৪ হাজার নকল ব্যান্ডরোল পাওয়া গেছে।প্রাথমিক তদন্তে প্রায় ৩ লাখ ২ হাজার ৯৪০ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ মিলেছে।

এছাড়া এ ঘটনার সঙ্গে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,অপরাধ দমন,রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত