ঢাকা   রোববার, ২৪ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

আইনি নোটিশের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

পোস্টঃ দৈনিক প্রথম সকাল।প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।গতকাল শুক্রবার ২২ শে মে ময়মনসিংহ জজকোর্টের আইনজীবী একে এম আজিজুল হক খান নোটিশটি পাঠান।নোটিশে উল্লেখ করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন। এতে নোটিশদাতাও আঘাতপ্রাপ্ত হয়েছেন। আইনজীবী একে এম আজিজুল হক খান জানান কেন তার (নাসীরুদ্দীন পাটওয়ারীর) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না-এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।নোটিশে যোগাযোগের ঠিকানা সংযুক্ত করে দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়,একে এম আজিজুল হক খান অ্যাডভোকেট,জজকোর্ট ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং ৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, ময়মনসিংহ।

আইনি নোটিশের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী