ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস স্যোশাল মিডিয়া,আরেকটা ভারতেঃ সারজিস আলম
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোনো হাওয়া-বাতাস দুইটা জায়গায় দেখা যায়৷ একটা স্যোশাল মিডিয়া,আরেকটা হয়তো ভারতে।বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো বাতাস আসার সুযোগ নাই।স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী,খুনী,মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কোনো সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না।
অদ্য শনিবার ২৯ শে আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।জ্বালানি সমস্যার কথা উল্লেখ করে সারজিস আলম বলেন যদি অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী এই কথা বলেন যে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,তাহলে এই সেক্টরগুলোর সাথে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত।এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই।এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না।
তিনি যদি দেখেন যে একজন মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছে না,তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে।সেটা না করে তাকে যদি বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন; তাহলে এই দায়ভার আপনি এড়াতে পারেন না।আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি তো বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন।কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না।আমরা তাকে আহবান করব তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহবায়ক বাকের মজুমদার প্রমুখ।
আপনার মতামত লিখুন