ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কারাদণ্ড

কারাদণ্ড তাছলিমা আক্তার মুক্তাখুন করলে এখন কারোর   হয় না রে ভাই ফাঁসি ! সত্যি কথা বললেই এখন    হতেই হবে দাসী  । মুখ ফসকে বেরুলে সত্য    হবেই হবে কারাদণ্ড  , সত্যি বলেছি যুক্তি দেখালে   কাটা পড়বে তবে মুন্ডু  । এ কোন দেশে জন্মেছি ভাই  জন্মতেই মোদের অপরাধ ? রাঘববোয়ালরা সাধু সন্ন্যাসী   সাধারণ জনতা বরবাদ  । ঘর থেকে বেরোই কালেমা পড়ে   সন্তানের মুখটা দেখে , কখন যেন মারা পড়বো ভাই    অবুঝ সন্তানদের রেখে । বলারও একটু সময় পাবো নাক্ষমা করিস যদি না ফিরি  , মরণের ভয় তাদের তো নেই   যারা করছে দাদা গিরি  । আঘাত পাল্টাঘাত কাদের উপর   তারাই তো তোমাদের স্বজন ,আজকে কান্না আমার ঘরেতে কালকে মরবে তোমার স্বজন ।

কারাদণ্ড