ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কারাদণ্ড


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কারাদণ্ড

কারাদণ্ড 

তাছলিমা আক্তার মুক্তা

খুন করলে এখন কারোর

   হয় না রে ভাই ফাঁসি ! 

সত্যি কথা বললেই এখন

    হতেই হবে দাসী  । 

মুখ ফসকে বেরুলে সত্য 

   হবেই হবে কারাদণ্ড  , 

সত্যি বলেছি যুক্তি দেখালে

   কাটা পড়বে তবে মুন্ডু  । 

এ কোন দেশে জন্মেছি ভাই 

 জন্মতেই মোদের অপরাধ ? 

রাঘববোয়ালরা সাধু সন্ন্যাসী 

  সাধারণ জনতা বরবাদ  । 

ঘর থেকে বেরোই কালেমা পড়ে

   সন্তানের মুখটা দেখে , 

কখন যেন মারা পড়বো ভাই 

   অবুঝ সন্তানদের রেখে । 

বলারও একটু সময় পাবো না

ক্ষমা করিস যদি না ফিরি  , 

মরণের ভয় তাদের তো নেই 

  যারা করছে দাদা গিরি  । 

আঘাত পাল্টাঘাত কাদের উপর 

  তারাই তো তোমাদের স্বজন ,

আজকে কান্না আমার ঘরেতে 

কালকে মরবে তোমার স্বজন ।

বিষয় : ময়মনসিংহ সাহিত্য কবিতা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

কারাদণ্ড 

তাছলিমা আক্তার মুক্তা

খুন করলে এখন কারোর

   হয় না রে ভাই ফাঁসি ! 

সত্যি কথা বললেই এখন

    হতেই হবে দাসী  । 


মুখ ফসকে বেরুলে সত্য 

   হবেই হবে কারাদণ্ড  , 

সত্যি বলেছি যুক্তি দেখালে

   কাটা পড়বে তবে মুন্ডু  । 


এ কোন দেশে জন্মেছি ভাই 

 জন্মতেই মোদের অপরাধ ? 

রাঘববোয়ালরা সাধু সন্ন্যাসী 

  সাধারণ জনতা বরবাদ  । 


ঘর থেকে বেরোই কালেমা পড়ে

   সন্তানের মুখটা দেখে , 

কখন যেন মারা পড়বো ভাই 

   অবুঝ সন্তানদের রেখে । 


বলারও একটু সময় পাবো না

ক্ষমা করিস যদি না ফিরি  , 

মরণের ভয় তাদের তো নেই 

  যারা করছে দাদা গিরি  । 


আঘাত পাল্টাঘাত কাদের উপর 

  তারাই তো তোমাদের স্বজন ,

আজকে কান্না আমার ঘরেতে 

কালকে মরবে তোমার স্বজন ।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত