মোহাম্মদ হোসাইন,টেকনাফ,কক্সবাজার। ৪৮তম বিসিএসে যোগদানের পর সেটি ছেড়ে ৪৫তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এ যোগদান করায় ডাঃ আবু বকর আল মামুনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ।এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ এনামুল হক।এ সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ নওশাদ আলম কানন,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ); ডাঃ আমজাদ হোসেন, ডাঃ তাওসীফ উদ্দীন মিসবাহ,ডাঃ অহিদুর রহমান, মেডিকেল অফিসার,ডাঃ মরিয়ম ইসলাম,সেমি মেডিকেল অফিসারসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর কর্মজীবনের সাফল্য,পেশাগত দক্ষতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।