রসায়নের উৎসবে মুখর পাবিপ্রবি, শুরু ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৭
মোঃ ওমর ফারুক (সানি)
অদ্য ৩১ শে অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রসায়ন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।এরপর অতিথিরা পায়রা উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। উদ্বোধনী পর্ব শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজ নিজ পরীক্ষার হলে ফিরে যান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুজ্জামান খান।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুফাজ্জাল হোসেন। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পাবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রতন কুমার পাল এবং সহ-আহ্বায়ক হিসেবে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক আহমেদ।
আয়োজকেরা জানান বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে রসায়ন বিষয়ে আগ্রহ সৃষ্টি, বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ এবং মেধা। ও সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন