উদয়পুরে চেয়ারম্যান প্রার্থী আলিমের গণসংযোগ
মোঃ রনি বাবু,করেসপনডেন্ট, কালাই,জয়পুরহাট। জয়পুরহাট জেলার কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মত-বিনিময় করেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আব্দুল আলিম।এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।সাধারণ মানুষের সাথে আলাপকালে সহকারী অধ্যাপক আব্দুল আলিম বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন,জনসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।এলাকার মুরব্বি,তরুণ সমাজ ও সর্বস্তরের জনসাধারণ তাকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।