ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

উদয়পুরে চেয়ারম্যান প্রার্থী আলিমের গণসংযোগ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উদয়পুরে চেয়ারম্যান প্রার্থী আলিমের গণসংযোগ
উদয়পুরে চেয়ারম্যান প্রার্থী আলিমের গণসংযোগ

​মোঃ রনি বাবু,করেসপনডেন্ট, কালাই,জয়পুরহাট। 

জয়পুরহাট জেলার কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মত-বিনিময় করেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আব্দুল আলিম।

​এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​সাধারণ মানুষের সাথে আলাপকালে সহকারী অধ্যাপক আব্দুল আলিম বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। 

নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন,জনসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।​এলাকার মুরব্বি,তরুণ সমাজ ও সর্বস্তরের জনসাধারণ তাকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। 

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ কালাই জয়পুরহাট চেয়ারম্যান

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ২২ আগস্ট ২০২৬

উদয়পুরে চেয়ারম্যান প্রার্থী আলিমের গণসংযোগ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

​মোঃ রনি বাবু,করেসপনডেন্ট, কালাই,জয়পুরহাট। 

জয়পুরহাট জেলার কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মত-বিনিময় করেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আব্দুল আলিম।

​এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​সাধারণ মানুষের সাথে আলাপকালে সহকারী অধ্যাপক আব্দুল আলিম বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। 

নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন,জনসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত জনপদের জীবনমান উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।​এলাকার মুরব্বি,তরুণ সমাজ ও সর্বস্তরের জনসাধারণ তাকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। 

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত