বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।অদ্য মঙ্গলবার ৯ ই জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় প্রকাশ্যেই এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ফারুক উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।স্থানীয়রা জানান সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।এ সময় একটি সিএনজি চালিত অটো-রিকশায় করে ৩/৪ জনের একটি দল সেখানে আসে।কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে ওই অটো-রিকশায় করে পালিয়ে যান।এ সময় ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ রাজীব আহমেদ চৌধুরী জানান ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে।তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ধারণা করা হচ্ছে এটা লোকাল গ্যানের গুলি।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।