ঢাকা   রোববার, ২৩ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক যুবলীগ নেতা আটক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক যুবলীগ নেতা আটক
হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক যুবলীগ নেতা আটক

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ হেলাল উদ্দিন নামে এক সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।অদ্য রবিবার ২৩ শে আগস্ট সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।আটক হেলাল উদ্দিন ঐ এলাকার বেলায়েত খলিফার ছেলে।স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে অদ্য রবিবার সকাল ৮টার দিকে হেলাল উদ্দিন ওই স্কুল ছাত্রীকে কৌশলে তার ওষুধের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন।বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে আটক করে।পরে গ্রাম্য পুলিশের মাধ্যমে খবর দেওয়া হলে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।এলাকাবাসী দ্রুত অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান হেলালের বিরুদ্ধে পূর্বেও নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।গত ৫ ই আগস্ট এক নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয় সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।তবে সালিশের পরও তিনি অপরাধমূলক কার্যক্রম থেকে সরে আসেননি।

স্থানীয়দের দাবি হেলাল উদ্দিন অতীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।গত ৫ ই আগস্ট পটপরিবর্তনের পর তিনি নিজেকে বাঁচাতে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হতে শুরু করেন। 

বিষয় : পুলিশ নোয়াখালী হাতিয়া অভিযোগ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৩ আগস্ট ২০২৬

হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক যুবলীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ হেলাল উদ্দিন নামে এক সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।অদ্য রবিবার ২৩ শে আগস্ট সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।আটক হেলাল উদ্দিন ঐ এলাকার বেলায়েত খলিফার ছেলে।স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে অদ্য রবিবার সকাল ৮টার দিকে হেলাল উদ্দিন ওই স্কুল ছাত্রীকে কৌশলে তার ওষুধের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন।বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে আটক করে।পরে গ্রাম্য পুলিশের মাধ্যমে খবর দেওয়া হলে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।এলাকাবাসী দ্রুত অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান হেলালের বিরুদ্ধে পূর্বেও নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।গত ৫ ই আগস্ট এক নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয় সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।তবে সালিশের পরও তিনি অপরাধমূলক কার্যক্রম থেকে সরে আসেননি।

স্থানীয়দের দাবি হেলাল উদ্দিন অতীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।গত ৫ ই আগস্ট পটপরিবর্তনের পর তিনি নিজেকে বাঁচাতে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হতে শুরু করেন। 

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত