মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি,কলাপাড়া,পটুয়াখালী।
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার ১২ ই জুন বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি দল থানাধীন লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেনঃ মোঃ হারুন ঘরামী (৩০),পিতা মোঃ মফেজ ঘরামী,মোছাঃ হামিদা বেগম (৪০),স্বামী আলী হোসেন ঘরামী এবং মোছাঃ পারুল বেগম (৪০),স্বামী মোঃ মনির হাওলাদার।তারা সবাই মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায় অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় অভিযুক্ত আরও দুই মাদক ব্যবসায়ী-আলী হোসেন ঘরামী (৪৫),পিতা মৃত রফেজ ঘরামী এবং আমির হোসেন (৪০), পিতা মোঃ মফেজ ঘরামী অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানায় গ্রেফতারকৃ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে যা হলো মহিপুর থানার মামলা নং ০৯,তারিখ ১২/০৬/২০২৬ ধারা-২০১৮ ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন