র্যালি ও আলোচনা সভায় নাসিরনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ২৭ শে অক্টোবর নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ হান্নান।এতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।র্যালিটি নাসিরনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে।তিনি তাঁর বক্তব্যে বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম,রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের বিভিন্ন ঘটনার ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন দীর্ঘ সময় ধরে দলের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তাঁর বক্তব্যে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের ত্যাগের বিষয়গুলো উঠে আসে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালিদ, সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী এবং নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল কাদের সেন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন মাহমুদ,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিষয় : সারাদেশ বিএনপি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন