রাড্ডা ক্লিনিক ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন,দোষীদের গ্রেফতারের দাবি
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিক ভাঙচুরের প্রতিবাদ এবং ঘটনায় জড়িত ও দখলদারিতে মদদদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুর -১,ঢাকা- ১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের উপস্থিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ক্লিনিক ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।মানববন্ধনে বক্তারা বলেন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।এ ধরনের ঘটনা শুধু প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতিই করে না,বরং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
বক্তারা আরও বলেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান দখল কিংবা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে তাঁদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যায়। তাঁরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।বক্তারা রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করার আহ্বান জানান তাঁরা।মানববন্ধন থেকে ক্লিনিক ভাঙচুরের সুষ্ঠ তদন্ত, দখলদারিতে মদদ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা, দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন