ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাফল্য

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাফল্য
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাফল্য

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ ইং উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে আদিনা ফজলুল হক সরকারি কলেজ।উপজেলা পর্যায়ে সিনিয়র গ্রুপে প্রথম স্থান,জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান এবং বিভাগীয় পর্যায়ে সম্মানজনক পুরস্কার অর্জন করে কলেজটি নতুন করে সুনাম কুড়িয়েছে।এই সাফল্যের পেছনে নেতৃত্ব দিয়েছেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল।তার তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ ইং শিক্ষা বর্ষের বিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষার্থীর একটি দক্ষ দল প্রতিযোগিতায় অংশ নিয়ে এ গৌরব অর্জন করে।সাম্প্রতিক সময়ে কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মাজহারুলইসলাম তরু।

এ সময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের অর্জন শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং কলেজের সুনাম বৃদ্ধি করবে।অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু জানান আদিনা ফজলুল হক সরকারি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা,বিজ্ঞান ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।বিভিন্ন প্রতিযোগিতা ও মেলায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে।এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অর্জিত এই সাফল্যও সেই গৌরবময় ধারাবাহিকতারই অংশ।শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মতে,এ অর্জন ভবিষ্যতে কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।

বিষয় : রাজশাহী চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ১৫ জুন ২০২৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাফল্য

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ ইং উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে আদিনা ফজলুল হক সরকারি কলেজ।উপজেলা পর্যায়ে সিনিয়র গ্রুপে প্রথম স্থান,জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান এবং বিভাগীয় পর্যায়ে সম্মানজনক পুরস্কার অর্জন করে কলেজটি নতুন করে সুনাম কুড়িয়েছে।এই সাফল্যের পেছনে নেতৃত্ব দিয়েছেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল।তার তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ ইং শিক্ষা বর্ষের বিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষার্থীর একটি দক্ষ দল প্রতিযোগিতায় অংশ নিয়ে এ গৌরব অর্জন করে।সাম্প্রতিক সময়ে কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মাজহারুলইসলাম তরু।

এ সময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের অর্জন শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং কলেজের সুনাম বৃদ্ধি করবে।অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু জানান আদিনা ফজলুল হক সরকারি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা,বিজ্ঞান ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।বিভিন্ন প্রতিযোগিতা ও মেলায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে।এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অর্জিত এই সাফল্যও সেই গৌরবময় ধারাবাহিকতারই অংশ।শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মতে,এ অর্জন ভবিষ্যতে কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত