মিরপুরে রাতভর অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে।সে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের আব্দুল খলিলের ছেলে।শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের বটতলায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায় সাইফুল ইসলাম নিজ বসত বাড়ির টিউবওয়েলের পাশে ১টি গাঁজার গাছ লাগিয়ে ছিল।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা গাছটি জব্দ করে।মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|আমি যতদিন এই থানাতে আছি ততদিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।জনসাধারণের সহযোগিতায় আমরা এ কার্যক্রম আরও জোরদার করে সমাজ থেকে দ্রুত মাদক নিমূর্ল করব।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন মাদকের কারণে যুব সমাজ বিপথগামী হচ্ছে| ইতিমধ্যে মিরপুর থানা পুলিশ বেশ কিছু মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। নিয়মিত পুলিশের অভিযান পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
আপনার মতামত লিখুন