ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দৈনিক প্রথম সকাল

পাবনার স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি,মরদেহ পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাবনার  স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি,মরদেহ পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে
পাবনার স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি,মরদেহ পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামে এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৩০ শে জুলাই সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত গীতা রানী স্থানীয় চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায় তাঁর স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকতেন।ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে থাকতে পারে।এ সময় গীতা রানী বাধা দিলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়।পুলিশের প্রাথমিক ধারণা পরে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় এবং মরদেহ গোপন করতে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়।তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার ধরন তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অদ্য বৃহস্পতিবার সকালে স্বজনরা গীতা রানীকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন।এক পর্যায়ে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পরে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।তবে কারা,কেন এবং কিভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

বিষয় : সারাদেশ পাবনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাবনার স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি,মরদেহ পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামে এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৩০ শে জুলাই সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত গীতা রানী স্থানীয় চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায় তাঁর স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকতেন।ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে থাকতে পারে।এ সময় গীতা রানী বাধা দিলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়।পুলিশের প্রাথমিক ধারণা পরে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় এবং মরদেহ গোপন করতে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়।তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার ধরন তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অদ্য বৃহস্পতিবার সকালে স্বজনরা গীতা রানীকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন।এক পর্যায়ে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পরে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।তবে কারা,কেন এবং কিভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত