ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ উপলক্ষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।​অনুষ্ঠানের আগে বিকেল ৫টার দিকে জেলা রেল শ্রমিক দলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

​জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু এমপি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। দীর্ঘ পথচলায় দলটির ইতিহাস,ঐতিহ্য এবং দেশ গঠনে বিএনপি যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে, তা সাধারণ মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।জিয়াউর রহমানের নীতি ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে বিএনপি আজ জনগণের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।তিনি দলকে আরও সুসংগঠিত করে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

​ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর ওলামা দলের সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম ও ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলাম।পবিত্র গীতা পাঠ করেন হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্ট জেলা শাখার সভাপতি শ্রী গুরুচরণ রায়।​আলোচনাসভার প্রথম পর্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ​ছাত্রদল সভাপতি সাদেকুল ইসলাম পাভেল ​কৃষক দল সভাপতি নুরন্নবী মোস্তফা ​শ্রমিক দল সভাপতি ওমর ফারুক বাবলু ​স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবদুস ছাত্তার ​যুবদল আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ​পরবর্তীতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী,সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

​সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকারের বক্তব্যের মাধ্যমে সভার প্রথম পর্বের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস লালমনিরহাট জেলা শাখার পরিবেশনায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিষয় : বিএনপি রংপুর লালমনিরহাট রাজনীতি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত