ঢাকা   সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বার্তা বিচিত্রায় নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক ময়নুল ইসলাম প্রামাণিক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বার্তা বিচিত্রায় নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক ময়নুল ইসলাম প্রামাণিক
বার্তা বিচিত্রায় নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক ময়নুল ইসলাম প্রামাণিক

নিজস্ব প্রতিবেদক,সাভার,ঢাকা।

‎প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম বার্তা বিচিত্রা-এর সাভার উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ ময়নুল ইসলাম প্রামাণিক।

গতকাল‎ ‎রবিবার ২৯ ই নভেম্বর ২০২৬ ইং বার্তা বিচিত্রার সম্পাদক শফিকুল ইসলাম খাঁন আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র,পরিচয়পত্র,ফোন ও মোটরসাইকেলের স্টিকারসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।‎মতবিনিময়কালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত নৈতিকতা, সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

‎নতুন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক মোঃ ময়নুল ইসলাম প্রামাণিক বলেন সাভার উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সমস্যা,জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা,অনিয়ম, দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষ ও তথ্যনির্ভরভাবে তুলে ধরতে তিনি সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবেন।

‎তিনি আরও বলেন সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়- বরং সাধারণ মানুষের কথা তুলে ধরা, সমাজের অসংগতি ও সম্ভাবনা সামনে আনা এবং সত্যনিষ্ঠ তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরিও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।পেশাগত মর্যাদা ও নৈতিকতা অক্ষুণ্ন রেখে তিনি নতুন দায়িত্ব পালন করতে চান।

‎এ সময় তিনি বার্তা বিচিত্রার সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্ব পালনে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সাভার বাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিষয় : সারাদেশ সাংবাদিক ঢাকা সাভার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬


বার্তা বিচিত্রায় নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক ময়নুল ইসলাম প্রামাণিক

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক,সাভার,ঢাকা।

‎প্রিন্ট,অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম বার্তা বিচিত্রা-এর সাভার উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ ময়নুল ইসলাম প্রামাণিক।

গতকাল‎ ‎রবিবার ২৯ ই নভেম্বর ২০২৬ ইং বার্তা বিচিত্রার সম্পাদক শফিকুল ইসলাম খাঁন আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র,পরিচয়পত্র,ফোন ও মোটরসাইকেলের স্টিকারসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।‎মতবিনিময়কালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত নৈতিকতা, সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

‎নতুন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক মোঃ ময়নুল ইসলাম প্রামাণিক বলেন সাভার উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সমস্যা,জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা,অনিয়ম, দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষ ও তথ্যনির্ভরভাবে তুলে ধরতে তিনি সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবেন।

‎তিনি আরও বলেন সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়- বরং সাধারণ মানুষের কথা তুলে ধরা, সমাজের অসংগতি ও সম্ভাবনা সামনে আনা এবং সত্যনিষ্ঠ তথ্যের মাধ্যমে জনসচেতনতা তৈরিও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।পেশাগত মর্যাদা ও নৈতিকতা অক্ষুণ্ন রেখে তিনি নতুন দায়িত্ব পালন করতে চান।

‎এ সময় তিনি বার্তা বিচিত্রার সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্ব পালনে সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও সাভার বাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত