ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পাথরঘাটায় একটি ইলিশ মাছ ১৬ হাজার টাকায় বিক্রি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাথরঘাটায় একটি ইলিশ মাছ ১৬ হাজার টাকায় বিক্রি
পাথরঘাটায় একটি ইলিশ মাছ ১৬ হাজার টাকায় বিক্রি

‎তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা,বরগুনা।

‎‎বরগুনার পাথরঘাটায় দুই কেজি ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ প্রায় ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।গতকাল বৃহস্পতিবার ১০ ই সেপ্টেম্বর সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মেসার্স নিউ আল আমিন ফিস মাছটি ক্রয় করেন।‎এর আগের রাতে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন মাঝির জালে বলেশ্বর নদীতে মাছটি ধরা পরে।

‎‎বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত জানান সকালে আলতাফ হোসেন মাঝি বিএফডিসি মৎস্য ঘাটে ২ কেজি ৭শ গ্রামের রাজা ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার মাছটি ২ লাখ ৩৬ হাজার টাকা মন হিসেবে ক্রয় করেন। তিনি অধিক লাভের জন্য ঐ মাছটি খুলনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবেন।

‎‎বিএফডিসি পাইকারী বাজারে নিলামে ওই বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো।নিলাম শেষে ঐ মাছটির দাম হয় ১৫ হাজার ৯৩০ টাকা। গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ উঠেছে তার জন্য তারা খুবই খুশি।‎বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন এতোবড় ইলিশ আমরা কমই দেখতে পাই, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর।গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরুপ মাছ পাচ্ছে না।আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ মাছ ধরা পড়বে

বিষয় : সারাদেশ বরগুনা বরিশাল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পাথরঘাটায় একটি ইলিশ মাছ ১৬ হাজার টাকায় বিক্রি

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা,বরগুনা।

‎‎বরগুনার পাথরঘাটায় দুই কেজি ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ প্রায় ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।গতকাল বৃহস্পতিবার ১০ ই সেপ্টেম্বর সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মেসার্স নিউ আল আমিন ফিস মাছটি ক্রয় করেন।‎এর আগের রাতে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আলতাফ হোসেন মাঝির জালে বলেশ্বর নদীতে মাছটি ধরা পরে।

‎‎বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত জানান সকালে আলতাফ হোসেন মাঝি বিএফডিসি মৎস্য ঘাটে ২ কেজি ৭শ গ্রামের রাজা ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার মাছটি ২ লাখ ৩৬ হাজার টাকা মন হিসেবে ক্রয় করেন। তিনি অধিক লাভের জন্য ঐ মাছটি খুলনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবেন।

‎‎বিএফডিসি পাইকারী বাজারে নিলামে ওই বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো।নিলাম শেষে ঐ মাছটির দাম হয় ১৫ হাজার ৯৩০ টাকা। গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ উঠেছে তার জন্য তারা খুবই খুশি।‎বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন এতোবড় ইলিশ আমরা কমই দেখতে পাই, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর।গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরুপ মাছ পাচ্ছে না।আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ মাছ ধরা পড়বে

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত