ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ক্ষেতলালে ভাড়া বাসার টয়লেট থেকে কসাই রুবেলের মরদেহ উদ্ধার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্ষেতলালে ভাড়া বাসার টয়লেট থেকে কসাই রুবেলের মরদেহ উদ্ধার
ক্ষেতলালে ভাড়া বাসার টয়লেট থেকে কসাই রুবেলের মরদেহ উদ্ধার

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট।

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকার একটি ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।অদ্য  সোমবার ২ রা নভেম্বর সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে।তিনি পেশায় একজন কসাই ছিলেন। প্রায় তিন মাস ধরে করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।পাশাপাশি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরু জবাই এবং মাংস বিক্রির কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে রুবেল বিবাহিত ছিলেন এবং তাঁর তিন সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,তাঁর হৃদরোগের সমস্যাও ছিল।

রুবেলের মহাজন সাহেব কসাই জানান গত রোববার সন্ধ্যায় করিমপুর বাজারে তাঁরা একসঙ্গে চা পান করেন।এরপর রুবেল বাসায় ফিরে নিজের ঘরে চলে যান।অদ্য সোমবার বিকেলে তাঁর খোঁজ নিতে বাসায় গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।

পরে স্থানীয়দের সহায়তায় এবং রুবেলের ছেলেদের খবর দিয়ে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।এ সময় টয়লেটের ভেতরে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর শয়নকক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানা গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,স্ট্রোকজনিত কারণে রুবেলের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : সারাদেশ রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ক্ষেতলালে ভাড়া বাসার টয়লেট থেকে কসাই রুবেলের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট।

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকার একটি ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।অদ্য  সোমবার ২ রা নভেম্বর সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে।তিনি পেশায় একজন কসাই ছিলেন। প্রায় তিন মাস ধরে করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।পাশাপাশি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরু জবাই এবং মাংস বিক্রির কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে রুবেল বিবাহিত ছিলেন এবং তাঁর তিন সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,তাঁর হৃদরোগের সমস্যাও ছিল।

রুবেলের মহাজন সাহেব কসাই জানান গত রোববার সন্ধ্যায় করিমপুর বাজারে তাঁরা একসঙ্গে চা পান করেন।এরপর রুবেল বাসায় ফিরে নিজের ঘরে চলে যান।অদ্য সোমবার বিকেলে তাঁর খোঁজ নিতে বাসায় গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।

পরে স্থানীয়দের সহায়তায় এবং রুবেলের ছেলেদের খবর দিয়ে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।এ সময় টয়লেটের ভেতরে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর শয়নকক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানা গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,স্ট্রোকজনিত কারণে রুবেলের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত