ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

সিরাজুল ইসলাম,সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ,পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের পাশাপাশি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই করে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান এসআরবি -১২-এর সদস্যরা। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দেশীয় অস্ত্র এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এসআরবি-১২ জানায় উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র,১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।অভিযানে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ,উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : সারাদেশ অপরাধ পাবনা সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজুল ইসলাম,সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ,পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের পাশাপাশি ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই করে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান এসআরবি -১২-এর সদস্যরা। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দেশীয় অস্ত্র এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এসআরবি-১২ জানায় উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র,১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।অভিযানে উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ,উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত