ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কুমিল্লার কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লার কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কুমিল্লার কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সুমন আহমেদ,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার ৪ ঠা নভেম্বর সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওই জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।​নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া (দাঙ্গালপাড়া) এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে।তিনি কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

​কলেজ প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার ২ রা নভেম্বর রাতে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাশের একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান।রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্তও ছিলেন। তার এই মাদকপ্রবণতা ও মানসিক অবস্থার কারণে সুরক্ষার জন্য পরিবারের সম্মতিতে তাকে তার মায়ের সঙ্গে ক্যাম্পাসে রাখার ব্যবস্থা করা হয়েছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।অদ্য বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকা সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার জানা যাবে"।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : সারাদেশ কুমিল্লা নিহত

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


কুমিল্লার কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সুমন আহমেদ,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বুধবার ৪ ঠা নভেম্বর সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওই জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।​নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া (দাঙ্গালপাড়া) এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে।তিনি কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।


​কলেজ প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার ২ রা নভেম্বর রাতে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাশের একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান।রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্তও ছিলেন। তার এই মাদকপ্রবণতা ও মানসিক অবস্থার কারণে সুরক্ষার জন্য পরিবারের সম্মতিতে তাকে তার মায়ের সঙ্গে ক্যাম্পাসে রাখার ব্যবস্থা করা হয়েছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।অদ্য বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকা সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার জানা যাবে"।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত