ঢাকা   রোববার, ১৭ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : হুইপ

দিনাজপুরের খানসামা উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে হুইপ খানসামা টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিন তিনি টিটিসির ‘মেশিন টুলস অপারেশন ওয়ার্কশপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে বিকেলে হুইপ আখতারুজ্জামান মিয়া টিটিসিতে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ১৭ মে ২০২৬

দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : হুইপ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে হুইপ খানসামা টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিন তিনি টিটিসির ‘মেশিন টুলস অপারেশন ওয়ার্কশপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে বিকেলে হুইপ আখতারুজ্জামান মিয়া টিটিসিতে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত