ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মোমিনুল ইসলাম,দিনাজপুর। 

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে এবং বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ১০টায় বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম।

দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মঞ্জুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডি.সি. রায়।আলোচনা সভা শেষে সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়৷

বিষয় : সারাদেশ স্বাস্থ্য দিনাজপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ মোমিনুল ইসলাম,দিনাজপুর। 

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে এবং বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ১০টায় বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম।

দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মঞ্জুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডি.সি. রায়।আলোচনা সভা শেষে সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়৷


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত