ঢাকা   রোববার, ১৪ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে আটক বেনজীর আহমেদ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে আটক বেনজীর আহমেদ
ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে আটক বেনজীর আহমেদ

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ গ্রেফতার  করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।অদ্য রবিবার ১৪ ই  জুন সংসদে বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বক্তব্যে এ তথ্যটি নিশ্চিত করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান দুর্নীতির একটি মামলায় গত শুক্রবার দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়।তিনি বলেন গত ১২ ই জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

জানা গেছে ২০২৪ ইং সালের ১৫ ই ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলা দায়ের করে দুদক।মামলায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্তে তার ঘোষণা বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।

চলতি বছরের ৩ রা মে এই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং ১৩ ই মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয় : জাতীয় বেনজীর দুবাই

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ১৪ জুন ২০২৬

ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে আটক বেনজীর আহমেদ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ গ্রেফতার  করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।অদ্য রবিবার ১৪ ই  জুন সংসদে বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বক্তব্যে এ তথ্যটি নিশ্চিত করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান দুর্নীতির একটি মামলায় গত শুক্রবার দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়।তিনি বলেন গত ১২ ই জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

জানা গেছে ২০২৪ ইং সালের ১৫ ই ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলা দায়ের করে দুদক।মামলায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্তে তার ঘোষণা বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।

চলতি বছরের ৩ রা মে এই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং ১৩ ই মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত