ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

খুলনায় দুই যুবককে গুলি-অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 খুলনায় দুই যুবককে গুলি-অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা
খুলনায় দুই যুবককে গুলি-অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

খুলনা মহানগরীতে একই রাতে এক যুবককে গুলি এবং আরেক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে।আহত দুজনকেই উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।অদ্য রবিবার ২৮ শে জুন রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় মানিক নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা।স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে,তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে একই রাতে নগরীর হরিজন এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বিষয় : সারাদেশ খুলনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৯ জুন ২০২৬

খুলনায় দুই যুবককে গুলি-অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

খুলনা মহানগরীতে একই রাতে এক যুবককে গুলি এবং আরেক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে।আহত দুজনকেই উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।অদ্য রবিবার ২৮ শে জুন রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় মানিক নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা।স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে,তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে একই রাতে নগরীর হরিজন এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত