বালিয়াডাঙ্গীতে শিলাবৃষ্টি,ফসলের ক্ষতির শঙ্কা
মোঃ তোফাজুল ইসলাম মুন্না, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি ছাড়াই শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে।অদ্য বুধবার ১১ ই নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়।উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ মরিচপাড়াসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে দেখা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী,সন্ধ্যা থেকে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে।হঠাৎ শিলাবৃষ্টির কারণে মাঠে থাকা বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে শিলার আঘাতে মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে ঘরবাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শিলাবৃষ্টিতে কৃষি ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির বিষয়ে যথাযথ তথ্য জানানো হবে।প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন সকল কৃষকের কষ্টার্জিত ফসল হেফাজত করেন এবং সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন। আমিন।
আপনার মতামত লিখুন