ঢাকা   রোববার, ০১ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত

মোঃ রেজাউল করিম লিটন,মানিকগঞ্জ।

সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে যুব র‌্যালি দিয়ে শুরুকরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।অদ্য রবিবার ১ লা নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি আয়োজন করা হয়।র‌্যালিটি উপজেলার প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায়  যুব উদ্যোক্তাদের সফলতার গল্প, সরকারের যুব উন্নয়ন কর্মসূচি ও যুবকদের করণীয় শীর্ষক আলোচনায় সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।আলোচনার শেষ প্রান্তে  প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজীব,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুল কবির, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের সিদ্দিকী প্রমুখ।

বিষয় : সারাদেশ মানিকগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ রেজাউল করিম লিটন,মানিকগঞ্জ।

সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে যুব র‌্যালি দিয়ে শুরুকরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।অদ্য রবিবার ১ লা নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি আয়োজন করা হয়।র‌্যালিটি উপজেলার প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায়  যুব উদ্যোক্তাদের সফলতার গল্প, সরকারের যুব উন্নয়ন কর্মসূচি ও যুবকদের করণীয় শীর্ষক আলোচনায় সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।আলোচনার শেষ প্রান্তে  প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজীব,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুল কবির, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের সিদ্দিকী প্রমুখ।





দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত