ঢাকা   রোববার, ০১ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মহিমাগঞ্জে ৮নং ওয়ার্ডে কে.এম. আলমগীর কবির মহাসীনের ব্যাপক গণসংযোগ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মহিমাগঞ্জে ৮নং ওয়ার্ডে কে.এম. আলমগীর কবির মহাসীনের ব্যাপক গণসংযোগ
মহিমাগঞ্জে ৮নং ওয়ার্ডে কে.এম. আলমগীর কবির মহাসীনের ব্যাপক গণসংযোগ

করেসপন্ডেন্ট,মহিমাগঞ্জ,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে গণসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কে.এম. আলমগীর কবির মহাসীন।অদ্য ০১/১১/২৬ইং- শনিবার দিনব্যাপী তিনি ৮নং ওয়ার্ডের জীবনপুর, মুন্সিপাড়া, খলিফাপাড়া, কালিয়ার মোড় ও চাঁষাপাড়া এলাকায় ডোর টু ডোর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।তিনি বলেন "আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের সেবা করতে চাই। অতীতে যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের পাশে থাকেননি। আমি নির্বাচিত হলে মহিমাগঞ্জকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

গণসংযোগকালে স্থানীয় মুরুব্বি, যুব সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, আলমগীর কবির মহাসীন একজন শিক্ষিত ও তরুণ প্রার্থী, তিনি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন।এসময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ রংপুর গাইবান্ধা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


মহিমাগঞ্জে ৮নং ওয়ার্ডে কে.এম. আলমগীর কবির মহাসীনের ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,মহিমাগঞ্জ,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে গণসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কে.এম. আলমগীর কবির মহাসীন।অদ্য ০১/১১/২৬ইং- শনিবার দিনব্যাপী তিনি ৮নং ওয়ার্ডের জীবনপুর, মুন্সিপাড়া, খলিফাপাড়া, কালিয়ার মোড় ও চাঁষাপাড়া এলাকায় ডোর টু ডোর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।তিনি বলেন "আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের সেবা করতে চাই। অতীতে যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের পাশে থাকেননি। আমি নির্বাচিত হলে মহিমাগঞ্জকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

গণসংযোগকালে স্থানীয় মুরুব্বি, যুব সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, আলমগীর কবির মহাসীন একজন শিক্ষিত ও তরুণ প্রার্থী, তিনি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন।এসময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত