গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু
মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে তৌফিক গাজীপুরের বাংলা বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন।একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটলে তৌফিক সেই ঘটনার ছবি ধারণ করেন। এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে আন্দোলনরত শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।তৌফিকের মৃত্যুর বিষয়টি তাঁর পরিবার, ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী নিশ্চিত করেছেন।তরুণ বয়সে তৌফিকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোক ও বেদনার পরিবেশ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন