ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, বর্ণাঢ্য আয়োজনে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২" উদ্বোধন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, বর্ণাঢ্য আয়োজনে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২" উদ্বোধন
কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, বর্ণাঢ্য আয়োজনে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২" উদ্বোধন

করেসপন্ডেন্ট,জয়পুরহাট। 

শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২, ২০২৬ ইং"।

অদ্য বৃহস্পতিবার ৫ ই নভেম্বর বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়া সংগঠক,অভিভাবক ও ক্রীড়া প্রেমীরা।

আয়োজকদের মতে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াও এ আয়োজনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

বক্তারা মনে করেন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে।পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২" গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিষয় : সারাদেশ রাজশাহী কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, বর্ণাঢ্য আয়োজনে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২" উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,জয়পুরহাট। 

শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২, ২০২৬ ইং"।

অদ্য বৃহস্পতিবার ৫ ই নভেম্বর বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজনের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ক্রীড়া সংগঠক,অভিভাবক ও ক্রীড়া প্রেমীরা।

আয়োজকদের মতে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াও এ আয়োজনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

বক্তারা মনে করেন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে।পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশে "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২" গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত