ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের "উদ্যোগ" কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের "উদ্যোগ" কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের "উদ্যোগ" কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া,পাবনা।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংকের "উদ্যোগ" কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অদ্য বৃহস্পতিবার১২ ই নভেম্বর উপজেলা পরিষদের মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মোঃ রিপন আলী।তিনি "উদ্যোগ" কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব- উল-আলম বাবলু এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান।এ সময় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা,নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং সরকারি-বেসরকারি আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপকরা হয়।

বিষয় : রাজশাহী পাবনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের "উদ্যোগ" কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া,পাবনা।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংকের "উদ্যোগ" কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অদ্য বৃহস্পতিবার১২ ই নভেম্বর উপজেলা পরিষদের মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মোঃ রিপন আলী।তিনি "উদ্যোগ" কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব- উল-আলম বাবলু এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান।এ সময় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা,নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং সরকারি-বেসরকারি আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপকরা হয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত