ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

আর্কাইভ দেখুন

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা।আজ শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে রাতে কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে।এর এক পয্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।অপর দিকে একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন বিএনপি কায্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।


সার কালো-বাজারির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা, ঈশ্বরদীতে চাঞ্চল্য

সার কালো-বাজারির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা, ঈশ্বরদীতে চাঞ্চল্য

মোঃ জাহাঙ্গীর আলম। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিপাবনার ঈশ্বরদীতে কালো বাজারে বিক্রয়কৃত ৮০ বস্তা ডিএফই সার কৃষক ও জনতার বাঁধার মুখে অবশেষে বিক্রেতা ডিলারের গোডাউনে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বিধীমোতাবেক সার বিক্রয় না করায় সারের ডিলারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অদ্য শনিবার সকালে উপজেলার ছিলিমপুর মোড়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নিয়োগকৃত মেসার্স তাইম বীজ ভান্ডার থেকে সারগুলো শ্যালো ইঞ্জিন চালিত করিমণে করে চরগড়গড়ি এলাকায় নিয়ে যাওয়ার পথেমধ্যে আওতাপাড়া এলাকায় কৃষক ও জনতা আটক করে কৃষি কর্মকর্তাকে খবর দেয়।  স্থানীয় কৃষকদের অভিযোগ উপজেলার ছিলিমপুর,চর ছিলিমপুর,তিলেকপুর,মহাদেবপুর, কদিমপাড়া, বক্তারপুর,দীঘা,আওতাপাড়া আশেপাশের এলাকার কৃষকদের মাঝে বিক্রয়ের জন্য বিএডিসি থেকে নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারের মালিক মোঃ কামরুজ্জামান গোপনে চরগড়গড়ি এলাকার এক ব্যক্তির নিকট ৮০ বস্তা ডিএফই সার বিক্রয় করেন।অথচ আসন্ন লিচু মৌসুম উপলক্ষে এই অঞ্চলগুলোতে লিচু গাছের পরিচর্যা শুরু হয়েছে।লিচু বাগানের জন্য ডিএফই সার খুবই জরূরী।কিন্তু এই সময় ডিলার কালো বাজারে সারগুলো বিক্রয় করেছে। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সার বোঝাইকৃত করিমণ গাড়িটি জব্দ করেন।এ বিষয়ে বিএডিসি থেকে নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারের ম্যানেজার (ব্যবস্থাপক) কামাল হোসেন জানান সারগুলো কালো বাজারে বিক্রয় করা হয়নি।ডিএফই সারের চাহিদা কম থাকায় সাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি চরগড়গড়ি এলাকার মক্কেল মৃধার নিকট ৮০ বস্তা সার বিক্রয় করা হয়েছিল।সারগুলো সকালে করিমণ গাড়ি যোগে চরগড়গড়িতে পাঠানো হলে পথেমধ্যে আওতাপাড়ায় এলাকায় লোকজন আটক করে উপজেলা কৃষি কর্মকর্তাসহ প্রশাসনকে খবর দেয়। পরে তারা এসে সারগুলো সেখান থেকে উদ্ধার করে তাদের গোডাউনে ফেরত পাঠিয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন জানান কেউ চাইলে চাহিদা মত সে কিনতে পারবে।কিন্তু কৃষি বিভাগ থেকে একই জনের নিকট বিপুল পরিমাণে সার বিক্রয়ে নিরুৎসাহী করা হয়েছে। সারের ডিলারের ম্যানেজারের বরাত দিয়ে এই কৃষি কর্মকর্তা আরও জানান ৮০ বস্তা ডিএফই সার কৃষক মক্কেল মৃধাসহ অপর এক কৃষকের নিকট বিক্রয় করা হয়েছিল। কিন্তু কৃষক ও জনতার বাধার মুখে সেগুলো উদ্ধার করে ডিলারের গোডাউনে ফেরত আনা হয়েছে।এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিএডিসি’র নিয়োগকৃত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারকে জরিমানা করা হয়।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান সরকার সন্ধ্যায় জানান বিধিমোতাবেক সার বিক্রয় না করায় বিএডিসি’র নিয়োগকৃত ডিলার মেসার্স তাইম বীজ ভান্ডারের মালিক মোঃ কামরুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জরিমানা টাকা তাৎক্ষণিক আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়েছে। জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। 


ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেফতার

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার। ফেনীতে চারজনকে অপহরণের চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আব্দুল খালেককে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং দুপুর ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী লামার পাড়ার মসজিদ মার্কেট এলাকায় তারন্নিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, ফেনীতে চারজনকে অপহরণের মামলার এজাহারনামীয় আসামি আব্দুল খালেক পূর্ব রংগীখালী এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আব্দুল খালেক (৩০) টেকনাফ উপজেলার রংগীখালী জুম্মাপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।গ্রেফতারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

সেলিম মাহবুব,ছাতক,সিলেট। ছাতক থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের এক নেতা-কে গ্রেফতার করেছে পুলিশ।গতকাক শুক্রবার রাতে থানার এস আই আব্দুল জলিল এবং এস আই আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দোলারবাজার ইউনিয়নের নিজ বাড়ি থেকে মিফতাহ উদ্দিন ওয়াহিদ-কে গ্রেফতার করেন। মিফতাহ উদ্দিন ওয়াহিদ (২৫) উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণ পুর গ্রামের রউফ মিয়ার ছেলে ও সিলেট  মহানগর ছাত্রলীগের সহ সভাপতি।পুলিশ জানায় ওয়াহিদ ছাতক থানার দ্রুত বিচার আইনে মামলা নং ১৬ (৮) ২৬ ও মামলা নং ২৪ (১১) এর আসামি। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল  হোসেন (পিপিএম) জানান, ধৃত আসামি-কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে  সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হাফিজুর রহমান,সাতক্ষীরা। জাতীয় নির্বাচনের আমেজে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শেখ মনিরুল ইসলাম সভাপতি এবং সাধারণ পদে আমিনুর রহমান মুন্না  নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ভোট কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আমেজে পুরা বাজার এবং উপজেলা এলাকা প্রার্থীদের নানান রঙ্গের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে রঙিন হয়ে উঠে।এ সময় প্রার্থীদের কর্মী,সমর্থকরা নিজ, নিজ প্রার্থীদের পক্ষে নানান রঙের ব্যানার,ফেস্টুন, প্রতীক নিয়ে ভোটারদের আকৃষ্ট করার জন্য ছোট ছোট মিছিল স্লোগানে মুখরিত করে তোলে। সকাল থেকেই ব্যবসায়ীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও রাত ৯ টা পর্যন্ত গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুর রহমান ও প্রিসাইডিং ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ সরকার ফলাফল ঘোষণা করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ বিভিন্ন প্রার্থী ও প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।এবারের  নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামেন।  বাজার ব্যবসায়ী ও ঘর মালিক মিলে ৯৩৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারের ৯৪.৯৭% ভোটাররা ভোট দিয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জনাব শেখ মনিরুল ইসলাম মনি আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ২৮৩ ভোট পেয়ে পরাজিত হন।সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুজ্জামান রুমি ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে পরাজিত হন। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে শেখ আহাদুজ্জামান চশমা প্রতীকে ৫৩২ ভোট এবং অপর প্রার্থী আবু তাহের মাছ প্রতীকে ৪৩৮ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন,।  যুগ্ম সম্পাদক পদে নুরুন্নবী তরবারি প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর রবিউল ইসলাম চাকা প্রতীকে ২৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান খান হাতুড়ি প্রতিকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শের আলী আপেল প্রতীকে ৩০২ ভোট পেয়ে পরাজিত হন।কোষাধাক্ষ পদে রজব আলী দোয়াত কলম প্রতীকে ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল্লাহ কলস প্রতীকে ৪১৪ ভোট পেয়ে পরাজিত হন। দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন সিলিং ফ্যান প্রতীকে ৩১১ ভোট পেয়ে পরাজিত হন।প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান জুয়েল গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে ৩৭৩ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাহী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচিতরা হলো তামজীদ হোসেন (হাঁস), নুরুজ্জামান (ঘড়ি) আবুল হোসেন (আম) হাফিজুল ইসলাম ভুট্ট (কাঁঠাল)।


ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১

মকবুল হোসেন,ময়মনসিংহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এর মাদক বিরোধী অভিযানে ২১৪পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর তত্ত্বাবধানে জেলার নান্দাইল মডেল থানাধীন ছনাটিয়া গ্রামস্থ আসামীর বসতঘরে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে মোঃ টিপু সুলতান (৩০), পিতা- মৃত শামছুল হক, মাতা- মৃত রেহানা খাতুন,সাং- ছনাটিয়া,ওয়ার্ড নং- ০৫, ইউ.পি- ০১নং বীরবেতাগৈর,থানা- নান্দাইল মডেল, জেলা- ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।তারনিকট থেকে মোট ২১৪(দুইশত চৌদ্দ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে উপ পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।


শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার,আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে বিজিবি

শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার,আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে বিজিবি

আল আমিন,শেরপুর. শেরপুরের সীমান্ত সুরক্ষায় নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অবৈধ অনুপ্রবেশ,মাদক পাচার ও সীমান্ত কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে জনবল ও টহল কার্যক্রম। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম।সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। দ্রুত চলাচল ও দুর্গম এলাকায় টহলের জন্য সংযোজন করা হয়েছে দুটি এটিভি (ATV) গাড়ি।অদ্যশনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় সীমান্ত নিরাপত্তা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।বিজিবি সূত্রে জানা যায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সংশ্লিষ্টদের আশা আধুনিক প্রযুক্তি,বাড়তি জনবল ও সমন্বিত টহল ব্যবস্থার মাধ্যমে শেরপুর সীমান্তে নিরাপত্তা আরও সুসংহত হবে এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বিজিবি।


নোয়াখালীতে 'সবার জন্য বাংলাদেশ' এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে 'সবার জন্য বাংলাদেশ' এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসেদ বিল্লাহ চিশতী,নোয়াখালী। নোয়াখালীতে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন 'সবার জন্য বাংলাদেশ'। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা জেলা রেডক্রিসেন্ট ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সবার জন্য বাংলাদেশের বিভাগীয় কো-অর্ডিনেটর সাংবাদিক মাহবুব আলম। মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য তুলে ধরেন সবার জন্য বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিব আল হাসান লিহি।এসময় তিনি বলেন বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস,মতপ্রকাশ,ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।অথচ ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। এ অগ্রযাত্রায় উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।সবার জন্য বাংলাদেশের নোয়াখালী জেলা আহ্বায়ক আশিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স প্রফেসর অধ্যাপক ডা: মাসুদ কাইয়ুম, সুবর্ণচর সৈকত সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রফেসর মামুনুর রশিদ,ডাঃ অরুণচন্দ্র ঘোষ,নোয়াখালী জজ কোর্টের অ্যাডভোকেট আশরাফুল মায়মন,অ্যাডভোকেট হুমায়ুন কবির,ফিরোজ শাহ মাইজভান্ডারী স্কুল এর প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন,শিক্ষক হাফিজুর রহমান,বাংলাদেশ বেতারের শিল্পী ও হাশেম সংগীত একাডেমীর সভাপতি শাহনাজ হাসেম কাজল,একতা শিল্পগোষ্ঠীর সভাপতি ফয়েজ আহমদ স্যার,এখলাসপুর শেখ মহিউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি মাজারের মোঃ শহিদুল ইসলাম খোকন, আব্দুল কাসেম মাইজভান্ডারী দরবারের মোতাওয়াল্লি মোহাম্মদ মিজানুর রহমান, সারাফত আলী দরবার শরীফের মোতাওয়াল্লি আবু জাকের, তোফায়েল আহমদ মৌলভী মাজারের নুর ইসলাম মধু প্রমুখ।সভায় উপস্থিত ব্যক্তিরা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মোমিনুল ইসলাম,দিনাজপুর। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে এবং বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ১০টায় বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম।দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মঞ্জুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডি.সি. রায়।আলোচনা সভা শেষে সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়৷


অল ফিজিক্যাল এ্যাডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে আশিকুর রহমান

অল ফিজিক্যাল এ্যাডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে আশিকুর রহমান

মোঃ জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের কৃতী সন্তান জনাব মোঃ আশিকুর রহমান অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য-৪ (কুমিল্লা শিক্ষা অঞ্চল) নির্বাচিত হয়েছেন।তাঁর এ অর্জনে শিক্ষক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।মোঃ আশিকুর রহমান বর্তমানে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি শারীরিক শিক্ষা ও ক্রীড়া সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তিনি নিজ এলাকায় পরিচিতি অর্জন করেছেন।একটি গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়াকে তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।তাঁদের মতে,এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সম্মান ও স্বীকৃতিই নয়,বরং বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের জন্যও গর্বের বিষয়। তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লা শিক্ষা অঞ্চলের শারীরিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।এলাকাবাসী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন নতুন দায়িত্বে থেকে তিনি শারীরিক শিক্ষা শিক্ষকদের পেশাগত স্বার্থ,পারস্পরিক ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তাঁর আন্তরিকতা, অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা তাঁদের।এদিকে মোঃ আশিকুর রহমানের এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা।তাঁরা তাঁর আগামী দিনের কর্মজীবন ও সাংগঠনিক দায়িত্ব পালনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।


দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

মোঃ আরফান আলী,দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজের সুবাদে পরিচয়, অতঃপর প্রেম এবং আদালতে পরিণয় - এই ভালোবাসার টানেই ভারতের কেরালা রাজ্য থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার স্বামীর বাড়িতে চলে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। ভিনদেশি এই বধূকে একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকার কৌতূহলী মানুষ।​জানা গেছে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা জীবিকার তাগিদে ২০২১ ইং সালের শেষ দিকে দুবাই যান।সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করার প্রায় তিন বছর পর একই প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। কর্মক্ষেত্রেই তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরে রূপ নেয় প্রেমে।​মাসুদ রানা জানান দুবাইয়ের আদালতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিয়ে করেন। এরপর দুবাইয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি রানা দেশে ফেরার পর অশ্বিনীও ভারত হয়ে পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসে পৌঁছান।​নিজের অনুভূতি প্রকাশ করে অশ্বিনী বলেন, রানার সঙ্গে পরিচয়ের পর থেকেই দুজনের বোঝাপড়া ভালো হয় এবং নিজেদের পছন্দের ভিত্তিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবার এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে জানিয়ে তিনি বলেন, শ্বশুরবাড়ির সবাই অত্যন্ত ভালো মানুষ এবং তাঁরা তাঁকে উষ্ণভাবে আপন করে নিয়েছেন। রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।​রান্নার মা জানান ছেলের সঙ্গে ভিনদেশি এই তরুণীর প্রেমের বিষয়টি জানার পর পরিবার তা সাদরে গ্রহণ করে। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।পারিবারিক সূত্রে জানা যায় অশ্বিনী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।​ভিনদেশি এই তরুণীর আগমন এবং দুই সংস্কৃতির মানুষের এই মেলবন্ধন পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


ভাবগাম্ভীর্যে উদযাপিত লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন

ভাবগাম্ভীর্যে উদযাপিত লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন

জি আর রৌনক,রাজশাহী। সকলের মঙ্গল কামনায় ও রোগ-ব্যাধি দূরীকরণে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে।অদ্য শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন ধর্ম যার যার,রাষ্ট্র সবার।মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের এই ধারাবাহিকতাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।তিনি আরো বলেন রাজশাহী শান্তির শহর।আমরা সকলে মিলে এই নগরীকে একটি শান্তিপূর্ণ,নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজশাহী মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মুঈদুর রহমান মঈদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ তারেক,রাজশাহী জজকোর্টের এপিপি এ্যাড.ফয়সাল আলম নয়ন,২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মির্জা রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ইন্দ্রানী ব্যানার্জী ও সহযোগিতায় ছিলেন শাওন রায় সানি।পূজা পরিচালনায় ছিলেন সঞ্জীবন কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।


মিছিল-জ্বালাও-পোড়াও দিয়ে ইসলাম প্রতিষ্ঠা নয়ঃ নুরুল আমিন এমপি

মিছিল-জ্বালাও-পোড়াও দিয়ে ইসলাম প্রতিষ্ঠা নয়ঃ নুরুল আমিন এমপি

আনোয়ার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ ইং সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’নুরুল আমিন এমপি বলেন, এ দেশে দ্বীন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে মসজিদ ও মাদ্রাসা থেকে। রাসুল (সাঃ) ও সাহাবিরা মানুষকে কষ্ট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেননি।বরং মানুষের সঙ্গে ভালো আচরণ ও উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। দেওবন্দ মাদ্রাসার হাত ধরে এ উপমহাদেশে ইসলামের সঠিক প্রচার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল।তিনি আরও বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা এ দেশের ইসলামের ধারক ও বাহক। ইসলামী শিক্ষার অর্জন ও প্রচারের মাধ্যমে তাঁরাই দ্বীনের ঐতিহ্য ধরে রেখেছেন। কিন্তু একটি গোষ্ঠী দ্বীনের অপব্যাখ্যা দিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, কারও ব্যক্তিগত ভুলত্রুটিকে বড় করে দেখিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম-ওলামা এবং তৌহিদি জনতাকে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং ষড়যন্ত্রকারীদের হেদায়েত দান করেন।অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ শোয়াইব বলেন একসময় যেখানে সিনেমা হল করতে চেয়েছিল, সেখানে আজ কোরআনের আলো ছড়াচ্ছে এ মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন। গত বছর মিরসরাই ও সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মসজিদে এ মাদ্রাসার ৭২ জন শিক্ষার্থী খতমে তারাবির নামাজ পড়িয়েছেন। মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরাও বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মারকায অর্জনসহ পুরস্কৃত হয়েছেন।তিনি আরও বলেন শিক্ষার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ভর্তি হতে আসেন। কিন্তু ভবনসংকটের কারণে আগ্রহী অনেক শিক্ষার্থীকে ভর্তি করা সম্ভব হচ্ছে না। তাই মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা মো. শোয়াইবের সভাপতিত্বে এবং শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে সংবর্ধিত ২৯ জন হাফেজ ও মারকায পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ২০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


টেকনাফ থেকে মাদক ও মানবপাচার নির্মূলের ঘোষণা দিলেন উপজেলা ছাত্রদল

টেকনাফ থেকে মাদক ও মানবপাচার নির্মূলের ঘোষণা দিলেন উপজেলা ছাত্রদল

উচমান গনি,টেকনাফ,কক্সবাজার। ‎দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।অদ্য ‎শনিবার ১৪ ই নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা শাখার আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে যোগ দেয়।‎পরে শোভাযাত্রাটি শাপলা চত্বরের ‘জিরো পয়েন্ট’ এ এসে সমাবেশে রূপ নেয়।এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন যেভাবেই হোক টেকনাফ থেকে মাদক মানবপাচার নির্মূল করা হবে।ছাত্রদল সন্ত্রাস ও মাদকমুক্ত সংগঠন। সীমান্তবর্তী এই উপজেলাকে ১৭ বছর ধরে পতিত ফ্যাসিস্টরা মাদকের কলঙ্কের দাগ লাগিয়েছিল। সেই দাগ মুছে দিতে আমরা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব। পাশাপাশি মানবপাচার- অপহরণসহ সবধরনের অপরাধে জড়িত অপরাধীদের প্রতিহত করতে ছাত্রদল সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।‎‎সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগকে কোনো প্রকারের নাশকতা করতে দেওয়া হবে না। রাজপথে থেকে ছাত্রদল সবধরনের বিশৃঙ্খলাকে মোকাবিলা করবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সদা সজাগ থাকবে।‎‎প্রায় ৮ বছর পর নতুন কমিটি অনুমোদন দেওয়ায় সমাবেশ থেকে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।‎‎উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ১৭ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেয় কক্সবাজার জেলা ছাত্রদল


অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ

অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ

স্টাফ রিপোর্টার। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরীকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর বিকেল ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও শাফায়াত উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা শাহেদুল আলম চৌধুরী, নাসির উদ্দীন মাহমুদ,কাজী মোহাম্মদ জসিম উদ্দিন নূরী,মোশাররফ হোসেন, মোহাম্মদ মাসউদ হোসাইন,হাফেজ মোহাম্মদ শাহ জালাল, ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আজাদ হোসেন, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, মুফতি জাহিদুর রহমান, উজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন একজন আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও জননেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া শুধু নিন্দনীয় নয়, এটি ব্যক্তি-নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্যও উদ্বেগজনক। এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে শান্তিপূর্ণভাবে মতাদর্শ প্রচারের অধিকার সবার রয়েছে। ভিন্নমত বা আদর্শের কারণে কাউকে ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া সভ্য সমাজে কাম্য নয়।বক্তারা আরও বলেন সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা তাদের রাজনৈতিক ও আদর্শিক লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখবেন। কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি তাঁদের ন্যায়সংগত ও গণতান্ত্রিক কর্মকাণ্ড থেকে বিচ্যুত করতে পারবে না বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।সমাবেশ থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরীকে যারা প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।বক্তারা বলেন দেশে আইনশৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হুমকি-ধমকির মাধ্যমে অন্যের মতপ্রকাশ ও সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরীর নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।


ডেঙ্গুমুক্ত শেরপুর গড়তে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুমুক্ত শেরপুর গড়তে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান

আল আমিন,শেরপুর। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নকলা উপজেলায় ৫৬টি স্থানে ৫৮১ জন, শ্রীবরদীতে ৩০টি স্থানে ৫৭০ জন, শেরপুর সদরে ১৫১টি স্থানে ১ হাজার ১৮০ জন, ঝিনাইগাতীতে ১৩টি স্থানে ১৪৮ জন এবং নালিতাবাড়ীতে ৪৫টি স্থানে ৮৭০ জন এ অভিযানে অংশ নেন।জেলাব্যাপী মোট ২৯৫টি স্থানে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন ৩ হাজার ৩৪৯ জন।শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিক। এছাড়া অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু একদিনের অভিযান নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।


গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন আহত

চাপরতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ

চাপরতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তৃণমূলের মাঠ থেকে বিসিবির বোর্ডে,লালমনিরহাটের ক্রিকেট তারকা ফরিদ হোসেন

তৃণমূলের মাঠ থেকে বিসিবির বোর্ডে,লালমনিরহাটের ক্রিকেট তারকা ফরিদ হোসেন

সৈয়দ আবেদ উল্লাহ নিউটন চেয়ারম্যান প্রার্থী ও তার রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড

সৈয়দ আবেদ উল্লাহ নিউটন চেয়ারম্যান প্রার্থী ও তার রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড

হাজীরহাটে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

হাজীরহাটে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া কামিল (এমএ) মাদরাসা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া কামিল (এমএ) মাদরাসা শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

চামড়া সংরক্ষণে  বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

নকল ব্যান্ডরোল সিন্ডিকেটে অভিযান,আরও ২ জনকে খুঁজছে পুলিশ

এম এ হান্নান এমপি- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হওয়া সংবর্ধনা

এম এ হান্নান এমপি- মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হওয়া সংবর্ধনা

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

সার কালো-বাজারির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা, ঈশ্বরদীতে চাঞ্চল্য

সার কালো-বাজারির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা, ঈশ্বরদীতে চাঞ্চল্য

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেফতার

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেফতার

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১

শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার,আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে বিজিবি

শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার,আধুনিক প্রযুক্তি নিয়ে মাঠে বিজিবি

নোয়াখালীতে 'সবার জন্য বাংলাদেশ' এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে 'সবার জন্য বাংলাদেশ' এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অল ফিজিক্যাল এ্যাডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে আশিকুর রহমান

অল ফিজিক্যাল এ্যাডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে আশিকুর রহমান