ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

আদ্-দ্বীন রেফার্ড রোগীদের জন্য ৬ হাসপাতালের বিশেষ নির্দেশ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদ্-দ্বীন রেফার্ড রোগীদের জন্য ৬ হাসপাতালের বিশেষ নির্দেশ
আদ্-দ্বীন রেফার্ড রোগীদের জন্য ৬ হাসপাতালের বিশেষ নির্দেশ

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখান থেকে রেফার্ড হওয়া রোগীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।অদ্য শুক্রবার ১২ ই জুন রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় ১১ ই জুন বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে সেখান থেকে রেফার্ড হওয়া রোগীদের জরুরি ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা পাওয়া হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।এর আগে ১১ ই জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর।২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন সংকট ও কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।অভিযোগের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয় : রাজধানী হাসপাতাল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ১৩ জুন ২০২৬

আদ্-দ্বীন রেফার্ড রোগীদের জন্য ৬ হাসপাতালের বিশেষ নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখান থেকে রেফার্ড হওয়া রোগীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।অদ্য শুক্রবার ১২ ই জুন রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় ১১ ই জুন বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে সেখান থেকে রেফার্ড হওয়া রোগীদের জরুরি ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা পাওয়া হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।এর আগে ১১ ই জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর।২৭ মে হাসপাতালটির একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অক্সিজেন সংকট ও কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।অভিযোগের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত