ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

রাজধানীর মিরপুরের রাড্ডা চিকিৎসাসেবা কেন্দ্রটি দখলমুক্ত ঘোষণা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীর মিরপুরের রাড্ডা চিকিৎসাসেবা কেন্দ্রটি দখলমুক্ত ঘোষণা
রাজধানীর মিরপুরের রাড্ডা চিকিৎসাসেবা কেন্দ্রটি দখলমুক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনার কয়েক দিন পর চিকিৎসাসেবা কেন্দ্রটি দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে দখলদারদের ঝুলানো সাইনবোর্ড এবং পুনরায় টাঙিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড।সোমবার ২৮ শে সেপ্টেম্বর সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্ট ব্যক্তিরা একযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলদারদের টাঙানো সাইনবোর্ডটি খুলে ফেলেন।পরবর্তীতে স্থানটিতে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয়।

হামলা ও লুটপাটের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্লিনিক প্রাঙ্গণে ইতিমধ্যেই সংস্কারকাজ শুরু হয়েছে। মেরামত কর্মীরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পুনরায় ব্যবহারের উপযোগী করতে কাজ করছেন।তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি।ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে চিকিৎসা প্রদান করছেন এবং রোগীর চাপ সামলাতে বাইরেও চেয়ার-টেবিল বসিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত এই ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুষ্কৃতকারী হামলা,ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলার পরপরই তাদের সাইনবোর্ড নামিয়ে "সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড" নামে একটি ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছিল।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে খোয়া যাওয়া দুই ট্রাক মালামালও ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।পাশাপাশি ঘটনার পর প্রশাসনিক গাফিলতির কারণে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয় : সারাদেশ মিরপুর রাজধানী হাস্পাতাল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরের রাড্ডা চিকিৎসাসেবা কেন্দ্রটি দখলমুক্ত ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনার কয়েক দিন পর চিকিৎসাসেবা কেন্দ্রটি দখলমুক্ত ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে দখলদারদের ঝুলানো সাইনবোর্ড এবং পুনরায় টাঙিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড।সোমবার ২৮ শে সেপ্টেম্বর সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্ট ব্যক্তিরা একযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলদারদের টাঙানো সাইনবোর্ডটি খুলে ফেলেন।পরবর্তীতে স্থানটিতে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয়।

হামলা ও লুটপাটের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্লিনিক প্রাঙ্গণে ইতিমধ্যেই সংস্কারকাজ শুরু হয়েছে। মেরামত কর্মীরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পুনরায় ব্যবহারের উপযোগী করতে কাজ করছেন।তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি।ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে চিকিৎসা প্রদান করছেন এবং রোগীর চাপ সামলাতে বাইরেও চেয়ার-টেবিল বসিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত এই ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুষ্কৃতকারী হামলা,ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলার পরপরই তাদের সাইনবোর্ড নামিয়ে "সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড" নামে একটি ভুয়া সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছিল।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে খোয়া যাওয়া দুই ট্রাক মালামালও ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।পাশাপাশি ঘটনার পর প্রশাসনিক গাফিলতির কারণে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত