ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরপুরে রাড্ডায় হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে রাড্ডায় হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার
মিরপুরে রাড্ডায় হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।তাকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল শনিবার ২৬ শে সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়েছে ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে প্রশাসনিক কারণে ২৬ শে সেপ্টেম্বর অপরাহ্ণে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত (ক্লোজড) করা হলো।আদেশে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করে তার নতুন কর্মস্থল হিসেবে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং শনিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

বিষয় : সারাদেশ মিরপুর রাজধানী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে রাড্ডায় হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।তাকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল শনিবার ২৬ শে সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়েছে ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে প্রশাসনিক কারণে ২৬ শে সেপ্টেম্বর অপরাহ্ণে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত (ক্লোজড) করা হলো।আদেশে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করে তার নতুন কর্মস্থল হিসেবে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং শনিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত