জনপ্রিয় কনটেন্ট ক্রিকেটের সালমান মুক্তাদির স্টুডিও ভাংচুর
মোহাম্মদ নাসির হাওলাদার,ঢাকা।
জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপাটিস এর মালিক নাজিম উদ্দিনের বিরোধের জেরে গত ২৬/০৯/২০২৬ ইংতারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় মেজর জেনারেল (অবঃ) গোলাম মহিউদ্দিন চৌধুরী এর লোকজন কর্তৃক আকস্মিক নিউগিনি প্রোপার্টিজে হামলা,ভাংচুরসহ লুটপাট এর ঘটনা ঘটে।নিউগিনি প্রোপার্টিজ এ জনপ্রিয় কনটেন্ট ক্রিকেটের সালমান মুক্তাদির এর BrownFish Studio-ছিল।সেটিও ভাংচুর, লুটপাট হয়।
সংবাদ পেয়ে অদ্য ২৭/০৯/২০২৬ ইং তারিখ সময় রাত অনুমান ২.০০ ঘটিকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিকেটর সালমান মুক্তাদির ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্ত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ এ আসেন।তার নিজস্ব ফেসবুক আইডি থেকে স্টুডিও ভাংচুর এর ঘটনা লাইভ করেন এবং বিষয়টি বিএনপি লোকজন কর্তৃক চাঁদা দাবির ঘটনায় ভাংচুরবলে প্রচার করেন।ভিডিওতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করেও কিছু কথা বলেন।
তিনি আরে বলেন "বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে আপনি যদি কিছু করতে চান, কার ও তোষামোদ না করেন,আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, কোনো পার্টিকে ফলো না করেন, আর নিরাপত্তা যদি টাকা-পয়সা দিয়ে কিনতে না পারেন-তাহলে আপনার সঙ্গে এমন কিছুই হব।
আপনার মতামত লিখুন