চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন,নিয়ন্ত্রণের পর চলছে ডাম্পিংয়ের কাজ
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অদ্য বুধবার ২৪ শে জুন সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান নিউ মার্কেটের দোতলায় অবস্থিত "রাজশাহী স্টোর" থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট,পরে শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট আসে।তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাঈদ হাসান শুভ বলেন আগুন নিয়ন্ত্রণে এসেছে।এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন "প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।
বিষয় : রাজশাহী চাপাইনবাবগঞ্জ আগুন


আপনার মতামত লিখুন