ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন এমপি হাসান রাজীব প্রধান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন এমপি হাসান রাজীব প্রধান
প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন এমপি হাসান রাজীব প্রধান

সজিব মিয়া,হাতীবান্ধা,লালমনিরহাট। 

লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়, শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তাঁদের দৈনন্দিন চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব এবং জীবনযাত্রাকে সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়।অদ্য শনিবার ৭ ই নভেম্বর ২০২৬ ইং দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র,উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব আফজাল মিয়া,বিএনপি নেতা এম.সাহেদুজ্জামান কোয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা চলাচলের ক্ষেত্রে নতুন করে স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করা হয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে চলাফেরায় সীমাবদ্ধতা ও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিলেন, তাঁদের জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে। মানুষের মৌলিক চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।‎

বিষয় : সারাদেশ লালমনিরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন এমপি হাসান রাজীব প্রধান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সজিব মিয়া,হাতীবান্ধা,লালমনিরহাট। 

লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়, শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। তাঁদের দৈনন্দিন চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব এবং জীবনযাত্রাকে সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়।অদ্য শনিবার ৭ ই নভেম্বর ২০২৬ ইং দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র,উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব আফজাল মিয়া,বিএনপি নেতা এম.সাহেদুজ্জামান কোয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা চলাচলের ক্ষেত্রে নতুন করে স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করা হয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে চলাফেরায় সীমাবদ্ধতা ও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিলেন, তাঁদের জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে। মানুষের মৌলিক চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।‎



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত