প্রত্যাশিত সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধনা পেল দরিদ্র কৃতি শিক্ষার্থীরা
করেসপন্ডেন্ট,তাড়াশ,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার শহরের এস এস রোডে অবস্থিত WF রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগঠনটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলায় এস এস সিতে জিপিএ ৫ পাওয়া ৩ জন মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংবর্ধনা প্রাপ্তরা শিক্ষার্থীরা হলেন মোছাঃ উম্মে হাফসা খাতুন (বেলকুচি),মোঃ আরিফুল ইসলাম (উল্লাপাড়া) এবং মোঃ খাইরুল ইসলাম (কামারখন্দ)।মোঃ শাহাদৎ হোসেনের সঞ্চালনায় এবং মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।
এ সময় উপদেষ্টা প্রকৌঃ মোঃ আরিফুর রহমান,আরিফ হোসেন,যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল,ছামিদুল ইসলাম,শহিদুল ইসলাম,রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগর, আরিফ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে লটারির মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়েছে।উল্লেখ্য সংগঠনটি ২০১৮ ইং সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।
আপনার মতামত লিখুন