ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আল আমিন,শেরপুর। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ৭ ই নভেম্বর জেলা প্রশাসন,শেরপুরের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,শিল্পী, শিক্ষার্থী এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয় : সারাদেশ শেরপুর ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

আল আমিন,শেরপুর। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ৭ ই নভেম্বর জেলা প্রশাসন,শেরপুরের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,শিল্পী, শিক্ষার্থী এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত