চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত,এলাকায় উত্তেজনা
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আমবাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে মোঃ রজব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।অদ্য বুধবার ২৪ শে জুন দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত রজব শহরের মসজিদপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।একই এলাকার দুই বন্ধু মো. মেহেদী (২৪) ও মোঃ জিসান (২৭) দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধে জড়িত ছিলেন বলে জানা গেছে।অদ্য বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে আমবাজার এলাকায় রজবের সাথে জিসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিসান রজবের বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় মেহেদী রজবকে ধরে রাখে বলেও স্থানীয়দের বরাতে জানায় পুলিশ।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান ঘটনার সময় অভিযুক্ত দুই যুবকই মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে তাদের মধ্যে বিরোধের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজবকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানিয়েছে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতারে অভিযান চলছে।
বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ
আপনার মতামত লিখুন