আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের তৎপরতা,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে হাজীরহাট থানা পুলিশ।অদ্য বৃহস্পতিবার ১৭ ই সেপ্টেম্বর ২০২৬ ইং রাত ১টার দিকে চক ইসবপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ জুয়েল রানা। তিনি চক ইসবপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনা করা হচ্ছিল।এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) ফারহান কাজী ও এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সিআর-৭০০/২৫, প্রসেস নং-১৮০/২৩ (হাজীঃ)-এর ওয়ারেন্টের ভিত্তিতে জুয়েল রানাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।হাজীরহাট থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল এবং অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পুলিশের এ ধরনের তৎপরতা অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন