কোটালিপাড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালিপাড়া - পয়সারহাট সড়কের নাগরা দে-বাড়ির মোড় এলাকায়, আজ রবিবার দুপুরে মটর সাইকেল দূর্ঘটনায় মুন্না সেখ (১৮) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে উপজেলার বান্দাবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাবেক সদস্য মধুর নাগরা গ্রামের ইখতিয়ার সেখের ছেলে। জানা যায় নিহত ব্যাক্তি ঢাকা থেকে গ্রামের বাড়ি বেড়াতে এসে চাচাত ভাইয়ের মটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ঘটনা স্থলে পৌছালে দূর্ঘটনার শিকার হয়।
পথচারীরা তাহাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ বিষয়ে কোটালিপাড়া থানার এস আই সুবির বলেন, থানায় একটি অপ মৃত্যুর মামলা দায়ের হয়েছে,কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয় : সারাদেশ কোটালিপাড়া গোপালগঞ্জ
আপনার মতামত লিখুন