রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই
মোঃ সিমান্ত তালুকদার, রায়গঞ্জ,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার ১২ ই নভেম্বর ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, রায়গঞ্জ, সিরাজগঞ্জের আয়োজনে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবদুল খালেক পাটোয়ারী।এতে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। ধানগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মফিজ উদ্দিন বাছাই কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন এবং খেলাধুলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়াপ্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।আয়োজকদের প্রত্যাশা এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে।
স্লোগানঃ স্বপ্নের পথে, চিয়ার মায়ে-ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।
আপনার মতামত লিখুন