ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও,দিলেন সহায়তা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও,দিলেন সহায়তা
নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও,দিলেন সহায়তা

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা। 

নেত্রকোণার আটপাড়া উপজেলার উত্তর মনসুরপুর গ্রামের অসহায় মারফত আলীর পরিবারের দুর্দশা নিয়ে দৈনিক ডেসটিনি ও দৈনিক জনবানী ডিজিটালে সংবাদ প্রচারের পর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। তিনি নিজে ওই পরিবারের বাড়িতে গিয়ে মারফত আলীর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পরিবারের সদস্যদের জন্য পোশাক দিয়ে সহযোগিতা করেছেন।

গতকাল বুধবার ১১ ই নভেম্বর ২০২৬ ইং মানবিক সহায়তা নিয়ে মারফত আলীর বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।৯০ বছর বয়সী মারফত আলী আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের উত্তর মনসুরপুর গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দীর্ঘদিন ইট ভাঙা ও মানুষের বাড়িতে কাজ করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাতেন তিনি।কিন্তু কয়েক দিন আগে বাড়ির কলপাড়ে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এরপর থেকে বিছানায় পড়ে রয়েছেন তিনি।বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনের পথ। মারফত আলীর স্ত্রী জায়েদা আক্তার (৬০) বাক্‌প্রতিবন্ধী।তাঁদের দুই মেয়ের মধ্যে শারমিনের বিয়ে হয়েছে।অন্য মেয়ে নাজমা আক্তার মানসিক ভারসাম্যহীন। ফলে পরিবারটির চার সদস্যই নানা ধরনের প্রতিবন্ধকতা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

নিজস্ব কোনো জায়গা-জমি কিংবা বসতঘর নেই পরিবারটির। প্রায় ১০ বছর ধরে অন্যের আশ্রয়ে বসবাস করছেন তাঁরা। সরকারি প্রতিবন্ধী ভাতা ও এলাকাবাসীর সহযোগিতায় কোনো রকমে চলছিল সংসার। কিন্তু মারফত আলীর পা ভেঙে যাওয়ার পর চিকিৎসা ও খাবারের জোগাড় দুটিই কঠিন হয়ে পড়ে। পরিবারটির এমন দুর্দশার চিত্র তুলে ধরে জনবানী ডিজিটালে প্রতিবেদন প্রচার করা হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের নজরে এলে তিনি দ্রুত তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। বুধবার সরেজমিনে গিয়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও পোশাক দিয়ে সহযোগিতা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর বলেন দৈনিক ডেসটিনি ও ‘জনবানী ডিজিটালে প্রচারিত সংবাদটি আমার নজরে আসার পরই পরিবারটির খোঁজখবর নেওয়ার উদ্যোগ নিই। তাঁদের অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মারফত আলীর চিকিৎসার জন্য নগদ অর্থ,পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে।পাশাপাশি পরিবারটির অন্যান্য প্রয়োজনের বিষয়েও খোঁজখবর নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটির এমন দুর্দশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু তাৎক্ষণিক সহযোগিতাই নয়,পরিবারটির দীর্ঘমেয়াদি চিকিৎসা, খাদ্যনিরাপত্তা ও নিরাপদ আবাসনের ব্যবস্থাও জরুরি।৯০ বছর বয়সেও যে মানুষটি পরিবারের মুখে খাবার তুলে দিতে লড়াই করেছেন, আজ তাঁরই দিন কাটছে অন্যের সহযোগিতায়। জনবানী ডিজিটালে সংবাদ প্রচারের পর প্রশাসনের এই মানবিক উদ্যোগ পরিবারটির মাঝে নতুন করে আশার আলো দেখিয়েছে।এখন তাঁদের প্রত্যাশা, এই সহায়তার ধারাবাহিকতায় নিশ্চিত হবে চিকিৎসা,খাবার ও একটি নিরাপদ আশ্রয়।

বিষয় : কক্সবাজার নেত্রকোনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও,দিলেন সহায়তা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত