সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কের শুভ উদ্বোধন করেন এম এ হান্নান এম পি
এস এম সফিক,নাসিরনগর, ব্রাক্ষনবাড়ীয়া।
ব্রাক্ষনবাড়ীয়া জেলা নাসিরনগর উপজেলা নাসিরনগর সরাইল লাখাই আঞ্চলিক মহাসড়ক শুভ উদ্বোধন উপলক্ষে অদ্য ২৭/০৯/ ২০২৬ ইং রোজ রবিবার নাসিরনগর সরকারি কলেজ মোড়ে এক আলোচনা সভা অনুস্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোঃ মোফাজ্জল হায়দার।সভায় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এর সঞ্চলনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক্ষনবাড়ীয়া-১,নাসিরনগর উপজেলা বিএনপি থেকে নব নির্বাচিত মাননীয় সাংসদ সদস্য জনাব এম হান্নান এম পি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য।
তিনি বলেন ব্রাক্ষনবাড়ীয়া হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাজ দূত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এটা এলাকায় জনগণের দীর্ঘ অনেক অনেক বছরের কাঙকিত সপ্নের রাস্তা।তিনি আর ও বলেন এই রাস্তার কাজ বাস্তবায়নের সাথে সাথেই ঢাকা সিলেট বাইপাস বা বিকল্প রাস্তা হিসেবে এটা ব্যবহার হবে এবং যোগাযোগের দূরত্ব কমে আসবে এবং সময় কম লাগবে জ্বালানি কম লাগবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষনবাড়ীয়া জেলা পরিষদের জেলা প্রশাসক ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।বিশেষ বক্তা হিসেবে ছিলেন জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিন।
উক্ত আলোচনা সভা এবং উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কে এম বশির উদ্দিন তুহিন সাধারন সম্পাদক উপজেলা বি এন পি এডভোকেট আলী আজম চৌধুরী।সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মোঃ আজিজুর রহমান চৌধুরী সাবেক সদস্য সচিব আহ্বায়ক কমিটি নাসিরনগর উপজেলা বিএনপি। সৈয়দ আবু সারুয়ার সাবেক ছাএদল নেতা ও নাসিরনগর সদর ইউনিয়ন বিএন পির সভাপতি। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহয়োগী সংগঠনের সকল দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল এসে সভা লোকারন্য পরিনত হয়।স্হানীয়দের ধারণা এই প্রকল্প টি বাস্তবায়ন হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং দেশের বিভিন্ন স্থানের সাথে ব্যবসা বানিজ্যের দিক দিয়ে রাস্তাটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিষয় : সারাদেশ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন