ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

মোঃ সোহান আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। 

মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

গতকাল রবিবার ২৭ শে সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন,শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,মাদক বিরোধী সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ ও বাল্যবিবাহমুক্ত ভবিষ্যৎ গড়তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন "তোমরাই আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন এবং পরিবেশ রক্ষায় নিজেদের নিয়োজিত করতে হবে"।মতবিনিময় সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ অতিথিরা এতে অংশ নেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ মিরপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ সোহান আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। 

মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

গতকাল রবিবার ২৭ শে সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন,শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,মাদক বিরোধী সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ ও বাল্যবিবাহমুক্ত ভবিষ্যৎ গড়তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন "তোমরাই আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন এবং পরিবেশ রক্ষায় নিজেদের নিয়োজিত করতে হবে"।মতবিনিময় সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ অতিথিরা এতে অংশ নেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত